স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার ২
দি নিউজ লায়নঃ স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে মেরে ফেলার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জঙ্গীপুর মহকুমার অন্তর্গত ফরিদপুর এলাকায়।মৃতের নাম সহিদুল শেখ (৪২)। তাঁর বাড়ি স্থানীয় গাজিপুর দিয়ারাপাড়ায়। কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পলাতক সহিদুলের স্ত্রী সেলিনা বিবি।মৃতের পরিবার জানিয়েছে, দুই যুবকের মধ্যে সঙ্গে সেলিনার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আর এই সম্পর্কের কথা জানতে পারেন সহিদুল। এ নিয়ে সংসারে নিত্যই অশান্তি হত। এই নিয়েই দিন কয়েক আগে সেলিনার সঙ্গে তুলকালাম ঝগড়া হয় সহিদুলের।
এর পর সেলিনা বাড়ি ছেড়ে চলে যান। ওই দিন সন্ধ্যা নাগাদ সহিদুলও বাড়ির বাইরে গিয়ে আর ফেরেননি। তারপর এই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে।অভিযোগ, এলাকারই একটি জঙ্গলে মদ খাওয়ানোর পরে সহিদুলকে পিটিয়ে মারে স্ত্রী সেলিনা দুই প্রেমিক। তার পর বিদ্যালয়ের সিঁড়ির তলায় মৃতদেহ রেখে চলে যায়। পরিবারের আরও অভিযোগ, সেলিনার কথাতেই সহিদুলকে খুন করে ওই দুই দুষ্কৃতী।

Post a Comment